
নিজস্ব প্রতিবেদক:
আজ(২৪ অক্টোবর) রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় রাজশাহী কোর্ট স্টেশন বাজারে সকাল ১০.৩০ মিনিটে। আয়োজনে ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভলপমেন্ট ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় ডাসকো ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রোসপেক্ট) প্রকল্প ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি,রাজশাহী। উক্ত ত্রেমাসিক সভায় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান তিনি সকল কর্মী ও সদস্যদের মানবাধিকার কর্মীদের কাজের বিষয়ে সুন্দর দিক নির্দেশন প্রদান করেন পাশাপাশি বলেন সমাজে ঘটে যাওয়া সকল অন্য অবিচারের বিরুদ্ধে আমাদের সবাইকে যার যার স্থান থেকে প্রতিবাদ করতে হবে ও অন্যায় কারীদের শস্তির ব্যবস্থা করতে হবে, সমাজে বাল্য বিবাহ বন্ধ করতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে আমাদের সমাজে কোন বাল্যবিবাহ না হয়, সমাজে মাদক এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে কারণ মাদক সেবন করে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি আরো বলে আমাদের সকলকে মানুষের সেবাই কাজ করতে হবে তবে হ্যাঁ নিজের পরিবার ঠিক রেখে।

উক্ত ত্রৈমাসিক সভায় বক্তব্য দেন এ্যাড: মো: আবুল কাশেম তিনি বলেন আমরা দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করছি। তবে হ্যাঁ উন্নয়ন মূলক কাজ করতে গিয়ে কোন আইনি পরামর্শ বা সেবার প্রয়োজন হলে আমি তা দিতে সর্বদা প্রস্তুত আছি। আমি দূস্থ অসহায় গরিব লোকদের বিনা মূল্যে আইনি পরামর্শ ও সেবা প্রদান করে থাকি। সেখানে আরো উপস্থিত ছিলেন মো: আমিনুল ইসলাম সাঃ সম্পাদক আসক ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি, মো: তরিকুল ইসলাম (তারেক) অর্থ সম্পাদক, মো: দুরুল হোদা সমন্বয়কারী গোদাগাড়ী –তানোর (প্রোসপেক্ট) প্রকল্প ডাসকো ফাউন্ডেশন, মো: আবুল কালাম আজাদ ধর্ম বিষয়ক সম্পাদাক আসক,মো: আমজাদ আলী, মি. লাজারুশ সরেন, রোকিয়া খাতুন, শফিকুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশের আলো রাজশাহী বুরে্য প্রধান মো: ফারুক আহমেদসহ গোদাগাড়ী-তানোরের নাগরিক সমাজ সংগঠনের সদস্যগণ।
পরিশেষে সভাপতি সাহেব জনাব মো: মানসুরুর রহমান বলেন আজ হতে আমরা মানুষের সেবাই আরো দৃঢ়তার সহিত কাজ করবো এবং কে কোন কাজ করেছি তা আগামী মাসের আলোচনা সভায় উপস্থাপনা করবো। আর কোন কাজ করতে যদি সমস্যা হয় তবে আমাদের জানাবেন আমরা উদ্ধতন কর্তপক্ষদের সাথে সমস্যা সমাধানের জন্য আলোচনা করব প্রয়োজনে আমরা ডিসি, এসপিদের সঙ্গে নিয়ে বসবো। সকলের দীর্ঘ আয়ু কামনা করে আজকের মত আলোচনা এখানেই শেষ করিলাম।কাঁকন জার্নাল/ তরিকুল ইসলাম




No comments:
Post a Comment