সঠিক পাওয়ার ব্যাংক কিনতে খেয়াল রাখুন বিষয়গুলো - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Friday, October 9, 2020

সঠিক পাওয়ার ব্যাংক কিনতে খেয়াল রাখুন বিষয়গুলো

সঠিক পাওয়ার ব্যাংক কিনতে খেয়াল রাখুন বিষয়গুলো

 অন-লাইন ডেক্স:

পাওয়ার ব্যাংক একের বেশি কাজে ব্যবহার করা সম্ভব। তবে কেনার আগে খেয়াল রাখতে হবে কোন ডিভাইসের জন্য পাওয়ার ব্যাংকটি কেনা হচ্ছে। কারণ একটি ফোন চার্জ দিতে যেখানে ১২০০ এমএএইচ এর পাওয়ার ব্যাংক যথেষ্ট, সেখানে ল্যাপটপের জন্য প্রয়োজন ৩০,০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন পাওয়ার ব্যাংক। 

পাওয়ার ব্যাংক অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে অথবা সঠিক ভাবে চার্জ না দিলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই পাওয়ার ব্যাংকটি দীর্ঘদিন ভাল রাখতে চাইলে নিয়মিত ব্যবহার করুন। পাওয়ার ব্যাংক কেনার আগে কিছু বিষয় খেয়াল করে কিনুন। না হলে স্মার্টফোন কিংবা ল্যাপটপের ক্ষতি হতে পারে।

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয় মাথায় রাখা দরকার জেনে নিন সেগুলো।

পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি
একবার পাওয়ার ব্যাঙ্কটি চার্জ দিয়ে তার দ্বারা আপনি কতবার আপনার স্মার্টফোনটি চার্জ দিতে পারবেন, তা নির্ভর করে পাওয়ার ব্যাংকটির ব্যাটারির ক্ষমতার উপর। ক্যাপাসিটি যত বেশি হবে, তত বেশি বার এর সাহায্যে চার্জ দেওয়া যাবে।

ইনপুট ও আউটপুট
পাওয়ার ব্যাংকটি কেনার আগে তার ইনপুট ও আউটপুটের বিষয়টি দেখে নিন। এর ইনপুট ও আউটপুট আপনার ফোনের সঙ্গে মানানসই কিনা দেখে নিন তাও। যদিও বর্তমানের উন্নত পাওয়ার ব্যাংকগুলি সব ফোনের সঙ্গেই ব্যবহার করা যায় তাই এ বিষয় দেখার প্রয়োজন পড়ে না। 

অ্যাম্পিয়ার
পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর অ্যাম্পেয়ারেজ (A)। অ্যাম্পেয়ারেজ যত বেশি হবে আপনার ইলেক্ট্রনিক ডিভাইসটিও তত দ্রুত চার্জ হবে। একটি পাওয়ার ব্যাংক সাধারণত ১ থেকে ৩.৫ (A)-এর হয়ে থাকে।

সাইজ এবং ওজন
পাওয়ার ব্যাংকটি কেনার আগে তার সাইজ এবং ওজনের দিকটাও দেখে নিন। পাওয়ার ব্যাংক যত ছোট ও হালকা হবে, সেটি সঙ্গে রাখতে তত সুবিধা হবে।

দাম ও গুণগত মান
পাওয়ার ব্যাংকটি কেনার সময় তার সব ফিচার খুঁটিয়ে দেখে নিন। যে পাওয়ার ব্যাংটি কিনছেন, সেটি আদৌ আপনার ফোনের সঙ্গে মানানসই কিনা দেখে নিন। কম দামের পাওয়ার ব্যাংক কিনলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার সাধের ইলেক্ট্রনিক ডিভাইসটি। 

স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি 
যে স্মার্টফোনের জন্য আপনি পাওয়ার ব্যাংক কিনছেন, তার ব্যাটারি ক্যাপাসিটির উপর নির্ভর করছে কতবার ফোনটি সম্পূর্ণ চার্জ করা যাবে। স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিকে পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে জানা যায় কতবার ফোনটি সম্পূর্ণ চার্জ হবে। যেমন একটি ১২০০ এমএএইচ ব্যাটারির পাওয়ার ব্যাংক দিয়ে ৪০০০ এমএএইচ ক্যাপাসিটির ফোন তিনবার চার্জ করা যাবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages