প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে দৈনিক
বার্তা পত্রিকায় “নাচোলে দালাল চক্র হাতিয়ে নিয়েছে সাড়ে ৫ লাখ টাকা” এবং
দৈনিক নতুন প্রভাত পত্রিকায় “নাচোলে সেনাবাহিনিতে চাকরী দেওয়ার নামে ৫ লাখ
টাকা আত্নসাৎ” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূন্ন মিথ্যা ও বানোয়াট। একটি
ক্রু-চক্রি মহল আমার সামাজিক মর্যাদাহানী করার জন্য সংবাদ কর্মীদের ভূল
তথ্য দিয়ে উদ্দেশ্য মূলুক ভাবে সংবাদটি প্রকাশ করেছে। আমি উক্ত সংবাদের
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এক জন হোমিও ডাক্তার। ডাক্তারের
কাছে বিভিন্ন গ্রাম থেকে অনেক রুগি আসে। আমার কাজ রুগির চিকিৎসা সেবা
দেওয়া। রুগি হিসাবেও শংকর ও তার পরিবার কোন দিন আমার কাছে চিকিৎসা নিতেও
আসেনি। আমি তাদেরকে ভালো ভাবে চিনিনা। পত্রিকায় আমার গ্রামের যে ঠিকানা
দেওয়া আছে। আমি সেখানে বসবাস করিনা।প্রায় চার বছর যাবৎ নাচলে পরিবার নিয়ে
বসবাস করি। পেশায় আমি একজন চিকিৎসক। আমার বিরুদ্ধে পত্রিকায় মানহানি কর
মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আমি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী জেলা
স্পেশাল কমিটি ও বিভাগীয় পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এবং
পাশাপাশি আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো অতি শীঘ্রই।
প্রতিবাদকারী
মো: রেজাউল করিম
পিতা-মো: আজাদ আলী
ঠিকানা-নাচোল, চাঁপাইনবাগঞ্জ।




No comments:
Post a Comment