ফ্রান্সের বিরুদ্ধে কাকন হাট বরেন্দ্র অঞ্চলের ইমাম ওলামা ও তাওহীদি জনতার উদ্দোগে বিশাল র‌্যালি ও মানববন্ধন হতে যাচ্ছে শুক্রবার - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Tuesday, November 3, 2020

ফ্রান্সের বিরুদ্ধে কাকন হাট বরেন্দ্র অঞ্চলের ইমাম ওলামা ও তাওহীদি জনতার উদ্দোগে বিশাল র‌্যালি ও মানববন্ধন হতে যাচ্ছে শুক্রবার

 “বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান”

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)- কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আজ বিকেল ৩.০০ টায় কাকন হাট বরেন্দ্র অঞ্চলের ইমাম ওলামা ও মানবাধিকার কর্মীদের  র‌্যালি ও মানববন্ধন এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাহযোগিতায় ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি, রাজশাহী।

স্থান : মানবাধিকার অফিস সংগ্নন শ্রমিক ইউনিয়ন অফিস, সে প্রস্তুতি সভায় সভাপতি ছিলেন মাও মো: আবুল কালাম আজাদ
, হাফেজ আব্দুল কাইয়ুম তামিম মোল্লা আহ্বায়ক প্রস্তুতি সভা ।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনবা মো: মানসুরুর রহমান সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাজাহান আলি সুপার বিলধরমপুর দাখিল মাদ্রাসা, মো: আব্দুল কুদ্দুস পেশ ইমাম সেরাপাড়া জামে মসজিদ আরো উপস্থিত ছিলেন জনাব মো: আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি, রাজশাহী সহ কাকন হাট পৌরসভা,রিশিকুল ও পাকড়ি ইউনিয়নের সকল ইমাম গন সহ স্থানিয় দীনি মুসলমান গণ তাদের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলো:

আগামী ০৬ নভেম্বর ২০২০ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৩.০০ ঘটিকায় কাকন হাট বাস্ট্যান্ডে র‌্যালী ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত প্রস্তুতি সভা সঞ্চালন করেন মুফতি খান মোহাম্মদ মুহাইমিনুল তারিক।

উক্ত প্রস্তুতি মূলক সভায় সকলের একটায় স্লোগান ছিল “বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান”

তাই আমরা সকলে সে র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত হয়ে  বিশ্ব নবীর প্রতি ভালবাসা প্রকাশ করি। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বয়কট বিষয়ে সোচ্চার হয়।

কাকন জার্নাল /তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages